তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার

জালালাবাদে নিজ অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী তকি মিয়াজী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫নং জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া রাস্তার মাথা থেকে পূর্ব মিয়াজীপাড়া ও মিয়াজীপাড়ার গ্রামীণ ভাঙাচোরা সড়কটি নিজ অর্থায়নে সংস্কার ও মেরামত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আসির আওসাফ তকি মিয়াজী।

এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমানোর লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন বলে জানা গেছে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে চলাচলে অসুবিধা হতো। সংস্কারের ফলে ওই পথে যাতায়াত কিছুটা সহজ হয়েছে। ভবিষ্যতে এর স্থায়িত্ব নিশ্চিত করা এবং এলাকার অন্যান্য সড়কের বেহাল অবস্থা উন্নয়নের বিষয়টিও গুরুত্ব হিসেবে বিবেচিত রয়েছে বলেও জানান আসির আওসাফ তকি মিয়াজী। জনদুর্ভোগ কমানোর এ সংস্কার কাজে তরুণ ও উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের বেশ উৎসাহ ও বাহবা পাচ্ছেন।

সমাজিক এ উদ্যোগকে স্থানীয়রা জনদুর্ভোগ কমানোর পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার রাস্তার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

আসির আওসাফ তকি মিয়াজী বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম মাওলানা জসিম উল্লাহ মিয়াজীর সন্তান। তিনি বর্তমানে ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (BBMOA) কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

ডিএন/AR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *