তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার

সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করলেন তরুণ ব্যবসায়ী তকি মিয়াজি

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ২০ অক্টোবর কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তরুণ ব্যবসায়ী আসির আওসাফ তকি মিয়াজী। এ সময় তিনি জালালাবাদ ইউনিয়নের ঈদগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির, মাছুয়াপাড়া পূজামণ্ডপ ও দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পূজা মন্ডপ ও মন্দিরের উন্নয়নের জন্যে আর্থিক সহযোগিতাও করেন।

আসির আওসাফ তকি মিয়াজী বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতারও বার্তা বহন করে। জালালাবাদের সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে প্রত্যাশা থেকেই পূজামণ্ডপগুলো পরিদর্শন ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকা এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখা আমাদের সবার দায়িত্ব।”

আসির আওসাফ তকি মিয়াজী বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম মাওলানা জসিম উল্লাহ মিয়াজীর সন্তান। তিনি বর্তমানে ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (BBMOA) কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

মরহুম মাওলানা জসিম উল্লাহ মিয়াজী ঈদগাঁও অঞ্চলের একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। মরহুম পিতার আদর্শ ধারণ করে ব্যবসার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন আসির আওসাফ তকি।

DN/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *